প্রশিক্ষণ বিমানের পাইলটকে ফেরত পাঠাচ্ছে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুর্শিদাবাদে জরুরি অবতরণ করা বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট ক্যাডেট রাশেদ ইসলামকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে আজ বৃহস্পতিবার বিকেলে পৌনে পাঁচটায় তিনি বাংলাদেশে পৌঁছবেন। বাংলাদেশ বিমানবাহিনী সূত্র এ তথ্য জানায়।প্রশিক্ষণ বিমানটি গতকাল সন্ধ্যা সাতটার দিকে সীমান্তের ওপারে মুর্শিদাবাদের একটি ফাঁকা মাঠে জরুরি অবতরণ (ক্র্যাশ ল্যান্ডিং) করে।যশোরের মতিউর রহমান বিমানঘাঁটি থেকে গতকাল বিকেল চারটা তিন মিনিটে প্রশিক্ষণ বিমানটি আকাশে ওড়ে। কিন্তু কিছুক্ষণ পরই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।