প্রশ্ন কমন পড়েনি, তাই সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরে ইডেন কলেজের সামনে মিরপুর রোড অবরোধ করা হয়েছে। প্রশ্নপত্র কমন না পড়ায় আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সড়কটির এই অংশ অবরোধ করে রাখে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা তিতুমীর কলেজের কিছু ছাত্র।অবরোধে অংশ নেওয়া পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের রসায়ন বিষয়ের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। বেলা দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছে ওই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীরা।অবরোধে অংশ নেওয়া পরীক্ষার্থীরা জানান, আজ তাঁদের অর্গানিক স্পেকট্রোসকপি বিষয়ের পরীক্ষা ছিল। তাঁদের দাবি, প্রশ্নপত্রে প্রশ্ন কমন পড়েনি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা পরীক্ষা শেষে তাঁরা ইডেন কলেজের সামনে সড়ক অবরোধ করেন।তিতুমীর কলেজের ছাত্র খোরশেদ আলম প্রথম আলো ডটকমকে বলেন, সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছে। অন্যান্য বছর আগের বছরের প্রশ্নপত্র থেকে প্রশ্ন এলেও এবার তা হয়নি। উত্তর দিতে না পেরে পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।