সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকাকৃষিশিক্ষা একটি প্রায়োগিক বিজ্ঞান বিধায় পাঠ্যবই প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পাঠ করতে হবে। প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও উত্তরপত্রে তা সঠিকভাবে উপস্থাপন করতে না পারার কারণে অনেকে কাঙ্ক্ষিত নম্বর অর্জন করতে পারে না। সে জন্য উত্তরপত্রে প্রশ্নোত্তর লেখার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কৃষিশিক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিচে দেওয়া হলো।উত্তরপত্রে অবশ্যই মার্জিন দিতে হবে। উত্তরপত্রের ওপর এবং বাঁ পাশে কমপক্ষে এক ইঞ্চি জায়গা রেখে মার্জিন দিতে হবে। লেখা মার্জিন ঘেঁষে শুরু করতে হবে এবং ডান প্রান্তের শেষ সীমা পর্যন্ত লিখতে হবে। ডান প্রান্তে ফাঁকা রাখা যাবে না।প্রতিটি প্রশ্নের উত্তর লেখার আগে প্রশ্নের নম্বরটি স্পষ্ট করে লিখতে হবে এবং ‘...নম্বর প্রশ্নের উত্তর’ লেখাটির নিচে দাগ দিতে হবে। হাতের লেখা সুন্দর না হলেও স্পষ্ট ও পরিচ্ছন্ন হতে হবে। লেখা অযথা কাটাকাটি করা যাবে না। কাটতে হলে একটানে কাটতে হবে। উত্তর অবশ্যই প্রাসঙ্গিক ও তথ্যবহুল হতে হবে। প্রতিটি উত্তরে প্রয়োজনীয় চিত্র, নকশা, ছক যথাযথ লেবেলিং করে উপস্থাপন করতে হবে। কোনো প্রশ্নের উত্তর পাতার দুই-তৃতীয়াংশ লেখায় শেষ হলে পরবর্তী প্রশ্নের উত্তর নতুন পৃষ্ঠায় লিখতে হবে। একটি প্রশ্নের অন্তর্গত সব উত্তর (যেমন ক, খ, গ প্রভৃতি) ধারাবাহিকভাবে একসঙ্গে লিখতে হবে। পৃথক স্থানে বিচ্ছিন্নভাবে উত্তর লেখা যাবে না। প্রতিটি প্রশ্নের উত্তর নির্ধারিত সময়ের মধ্যে লিখতে হবে। সে জন্য বাসায় অনুশীলনের মাধ্যমে সময়ের হিসাব রাখতে হবে।