প্রশ্ন বুঝে উত্তর দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকাকৃষিশিক্ষায় নিচের বিষয়গুলো মেনে চললে বেশি নম্বর পেতে সহায়তা করবে।  সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নিয়ম আছে। যেমন: ক নম্বর প্রশ্নের জন্য যা চেয়েছে, তা-ই লিখবে। খ নম্বরের জন্য বোঝার বিষয়ে যা চেয়েছে, তা-ই লিখবে। গ নম্বরের জন্য প্রয়োগমূলক যথাযথ উত্তর দেবে। ঘ নম্বরের জন্য নিজের দক্ষতা সঠিকভাবে ফুটিয়ে তুলবে তোমার মতামত দিয়ে। মনে রাখবে, গ ও ঘ-এর জন্য নম্বর বরাদ্দ ৩ ও ৪। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে, তোমরা এত বেশি লিখেছ, যা ঠিক নয়। প্রশ্নের উত্তর যথাযথ লিখলেই ভালো নম্বর পাবে। ক নম্বর প্রশ্নের উত্তর যেহেতু সরাসরি পাঠ্যবই থেকে লেখা যাবে, তাই বিভিন্ন তথ্য, সংজ্ঞা ইত্যাদি মুখস্থ করবে। এখানে কোনো কিছু নিজের মতো করে লেখার সুযোগ নেই। খ নম্বর প্রশ্নের উত্তরও পাঠ্যবইভিত্তিক হয়ে থাকে। প্রদত্ত অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বুঝে উত্তর দিতে হবে। গ নম্বর প্রশ্নের উত্তরে অনেক সময় চিত্র উপস্থাপন করার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে চিত্র অবশ্যই চিহ্নিত করতে হবে।  ঘ নম্বর প্রশ্নের উত্তরের জন্য তোমাদের ওই অধ্যায়ের বিভিন্ন অংশ থেকে তথ্য নিয়ে প্রয়োজনমতো উপস্থাপন করে বিষয়টি বিশ্লেষণ করতে হবে। এ জন্য ভালো নম্বর পেতে হলে তোমার নিজের মতামত অবশ্যই দেবে।