প্রশ্নপত্র ফাঁস: খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষা বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জাতীয় স্বার্থে গত ২৭ জানুয়ারি দেশের ২১টি জেলায় একযোগে অনুষ্ঠিত খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর আগে গত রোববার খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদারের নেতৃত্বে গঠিত কমিটি সচিব বরুণ দেব মিত্রের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। এরপর আজ নিয়োগ পরীক্ষা বাতিল করা হলো।