প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে দুজন বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি কর্মকমিশনের প্রশাসনিক কর্মকর্তা এম এ রউফ এবং বাংলাদেশ সরকারি ছাপাখানার (বিজি প্রেস) কম্পোজিটর শহীদুল ইসলাম ফকিরকে আজ বুধবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।সরকারি কর্মকমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব গোলাম কিবরিয়া প্রথম আলোকে জানান, সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রউফকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে রংপুরে পুলিশের রিমান্ডে।বিজি প্রেসের উপপরিচালক মজিবুর রহমান প্রথম আলোকে জানান, ঘটনার পর থেকে শহীদুল অফিসে আসছেন না। ১১ জুলাই চিঠি দিয়ে তাঁকে ১৩ জুলাইয়ের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়। কিন্তু তিনি কাজে যোগ না দেওয়ায় আজ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।রংপুর পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই শহীদুল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে গ্রেপ্তার করা হলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যাবে।