প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কাল শুক্রবার সারা দেশে অনুষ্ঠেয় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।