প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিজি প্রেসের আরেক কর্মচারী বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিজি প্রেসের ফর্মা প্রুফ প্রেসম্যান মো. আবদুল জলিলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিজি প্রেসের উপপরিচালক মজিবুর রহমান এ কথা জানিয়েছেন।পুলিশ ১২ জুলাই বিজি প্রেস থেকে জলিলকে আটক করে এবং তাঁর কাছ থেকে ২৮ লাখ টাকা উদ্ধার করে। বর্তমানে প্রশ্নপত্র ফাঁসের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রংপুরে নেওয়া হয়েছে।এর আগে এ ঘটনায় বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফা, তাঁর স্ত্রী লাবণী বেগম ও আরেক কর্মচারী শহীদুল ইসলাম ফকিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।