প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২ শিক্ষকসহ ৩ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই শিক্ষকসহ তিনজনকে আটক করেছে রংপুর ডিবি পুলিশ। আটকের পর তাঁদের রংপুরে নিয়ে যাওয়া হয়েছে।আটক ব্যক্তিরা হলেন লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলার নওদাবাশ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান এবং তাঁর ছোট ভাই হাতীবান্ধা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন।এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমানকে বিদ্যালয়ের সামনে থেকে আজ বিকেলে আটক করে পুলিশ। আটকের পর মতিয়ার রহমানকে রংপুর নিয়ে যাওয়া হয়েছে।হাতীবান্ধা থানার ওসি এনামুল করিম প্রথম আলোকে বলেন, রংপুরের গঙ্গাচড়া থানায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় হাতীবান্ধা উপজেলার নওদাবাশ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান এবং তাঁর ছোট ভাই হাতীবান্ধা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। হাতীবান্ধার সীমান্তবর্তী গেন্দুুকুড়ি গ্রামে অভিযান চালিয়ে এ দজনকে আটক করা হয়।