প্রশ্নে যা চেয়েছে তা-ই লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকাঅনেক শিক্ষার্থীকে দেখা যায় প্রশ্নের উত্তর বড় করতে গিয়ে কিছু অপ্রাসঙ্গিক বিষয় উত্তরে নিয়ে আসে। এতে করে পরীক্ষক যেমন বিরক্ত বোধ করেন তেমনি তা লিখতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। তাই এটাকে পরিহার করবে। উত্তর লেখা শুরু করবে তুমি যে প্রশ্নটা সবচেয়ে ভালো পার এবং মানসম্পন্নভাবে শিখেছ সেটা দিয়ে। প্রশ্নে যা যা চাওয়া হয়েছে ঠিক তাই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর শুরু করবে আগে প্রশ্নটি মনোযোগ দিয়ে পুরোটা পরে নেবে। কখনোই আংশিক প্রশ্ন পড়ে উত্তর লিখা শুরু করবে না। তবে সব সময় চেষ্টা করবে উত্তরগুলো যাতে ধারাবাহিকভাবে হয়। উত্তরপত্র হাতে নিয়ে তা চেক করে কভার পৃষ্ঠায় চাওয়া তথ্য ও বৃত্তগুলো নির্ভুলভাবে পূরণ করবে। তাড়াহুড়ো করে ভুল করবে না। উত্তরপত্রে উত্তর লেখার সময় প্রশ্নের নম্বর, বিভাগ ইত্যাদি ঠিকভাবে লিখবে। প্রশ্নের নম্বর লিখে নিচে দাগ টেনে দেবে। খাতার চারপাশে পর্যাপ্ত মার্জিন রেখে নেবে। এতে করে পরীক্ষকের মূল্যায়ন ভালো হবে। প্রশ্নের পূর্ণাঙ্গভাবে উত্তর লিখতে হবে। আর উত্তরগুলো অনুচ্ছেদ করে লিখতে হবে। এবার বাংলা ১ম পত্র ও ধর্মশিক্ষায় সৃজনশীল প্রশ্ন যেহেতু থাকছে, তাই এগুলোর উত্তর করার সময় প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে নেবে।