সহকারী অধ্যাপক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো পদার্থবিজ্ঞান। সঠিকভাবে পড়াশোনা করলে এ+ পাওয়া সম্ভব।# রচনামূলক প্রশ্নের একাধিক অংশ থাকে। তিন বা চারটি ছোট্ট অংশ নিয়ে একটি প্রশ্ন হয়ে থাকে। প্রশ্নের বিষয়বস্তু থাকতে পারে—মৌলিক সংজ্ঞা বলতে কী বোঝ, পার্থক্য, বর্ণনামূলক প্রশ্ন, প্রমাণ বা দেখাও যে, গাণিতিক সমস্যা ইত্যাদি।# সংক্ষিপ্ত প্রশ্নেরও একাধিক অংশ থাকতে পারে। সেটা দুইয়ের বেশি হয় না। প্রশ্নের বিষয়বস্তু হিসেবে থাকতে পারে সংজ্ঞা, বলতে কী বোঝ, কাকে বলে, প্রমাণ করো, দেখাও যে, ছোট গাণিতিক সমস্যা ইত্যাদি।প্রশ্নের উত্তরে যা লিখবে: ১. সংজ্ঞা লেখো বা বলতে কী বোঝ প্রশ্নে কোনো মৌলিক রাশির সংজ্ঞায় গুণগত ও পরিমাণগত (গাণিতিক প্রকাশ) উভয় অংশই উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় চিত্র থাকলে তা অবশ্যই এঁকে দিতে হবে।২. প্রমাণ করো বা দেখাও যে, প্রশ্নের উত্তরের প্রয়োজন অনুসারে ভেক্টর ও ক্যালকুলাস ব্যবহার করে এ প্রশ্নের উত্তর প্রতিপাদন করতে হবে। কোনো সমানুপাতিক ধ্রুবক লিখলে সেটি কোন কোন রাশির ওপর নির্ভর করে, মান কীভাবে পাওয়া যায় এবং সর্বজনীন ধ্রুবক হলে তার মান কত হবে, তা অবশ্যই উল্লেখ করতে হবে।৩. পরীক্ষামূলক মান নির্ণয় প্রশ্নের উত্তরে যে বিষয়গুলো ধারাবাহিকভাবে অবশ্যই উল্লেখ করতে হবে তা হলো: নির্ণয় করা রাশির সংজ্ঞা, তত্ত্ব, যন্ত্রের বর্ণনা, চিত্র, কার্যপদ্ধতি, লেখচিত্র (যদি থাকে), হিসাব গণনা ও সতর্কতা।গাণিতিক সমস্যা সমাধানে যা করণীয়: গাণিতিক সমস্যা সঠিকভাবে সমাধান করলে পুরো নম্বর পাওয়া যায়। তাই পাঠ্যবইয়ের যেসব উদাহরণ এবং অনুশীলন সমস্যা বোর্ড পরীক্ষায় এসেছে, সেগুলো অনুশীলন করবে। গাণিতিক সমস্যায় নিচের বিষয়গুলো মনে রাখবে: ১. প্রদত্ত রাশির প্রতীক ও এককসহ সংখ্যামান এবং নির্ণেয় রাশির নাম ও প্রতীক লিখতে হবে।২. বিভিন্ন রাশির মান এককের বিভিন্ন পদ্ধতিতে দেওয়া থাকলে তা অবশ্যই একই এককের পদ্ধতিতে রূপান্তর করে নিতে হবে। ৩. সঠিকভাবে ফর্মুলা লিখে তারপর যথাযথ এককসহ মান বসাতে হবে।৪. হিসাবের বিভিন্ন ধাপ সঠিকভাবে দেখাতে হবে।৫. ভেক্টরের ও তাপমাত্রা অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে চিত্র ব্যবহার করতে হবে। অবশ্যই সেখানে যদি চিত্রের প্রয়োজন হয়।