প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। কৃষিশিক্ষায় নিচের বিষয়গুলো মেনে চললে বেশি নম্বর পেতে সহায়তা করবে। অবশ্যই বিষয়বস্তু সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, এ জন্য পাঠ্যবই ভালোভাবে পড়ার কোনো বিকল্প নেই।# সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নিয়ম আছে। যেমন: ক নম্বর প্রশ্নের জন্য যা চেয়েছে, তা-ই লিখবে। খ নম্বরের জন্য বোঝার বিষয়ে যা চেয়েছে, তা-ই লিখবে। গ নম্বরের জন্য প্রয়োগমূলক যথাযথ উত্তর দেবে। ঘ নম্বরের জন্য নিজের দক্ষতা সঠিকভাবে ফুটিয়ে তুলবে তোমার মতামত দিয়ে। মনে রাখবে, গ ও ঘ-এর জন্য নম্বর বরাদ্দ ৩ ও ৪। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে, তোমরা এত বেশি লিখেছ, যা ঠিক নয়। প্রশ্নের উত্তর যথাযথ লিখলেই ভালো নম্বর পাবে।# ক নম্বর প্রশ্নের উত্তর যেহেতু সরাসরি পাঠ্যবই থেকে লেখা যাবে, তাই বিভিন্ন তথ্য, সংজ্ঞা ইত্যাদি মুখস্থ করবে। এখানে কোনো কিছু নিজের মতো করে লেখার সুযোগ নেই।# খ নম্বর প্রশ্নের উত্তরও পাঠ্যবইভিত্তিক হয়েথাকে। প্রদত্ত অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বুঝে উত্তর দিতে হবে।# গ নম্বর প্রশ্নের উত্তরে অনেক সময় চিত্র উপস্থাপন করার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে চিত্র অবশ্যই চিহ্নিত করতে হবে। উদাহরণ হিসেবে দেখো: ২০টি ছাগল পালনের জন্য বাসস্থানের চিত্র চাওয়া হলো। উত্তরের ক্ষেত্রে লক্ষ রাখবে, প্রতিটি ছাগলের জন্য ১ বর্গমিটার জায়গার প্রয়োজন। তাহলে ২০টির জন্য ২০ বর্গমিটার আকারের ঘর তোমাকে এঁকে দেখাতে হবে। সে জন্য ৮ মি.×২.৫ মি. (৮ মিটার লম্বা ও ২.৫ মিটার চওড়া) আকারের ঘর তোমাকে চিহ্নিত করে দেখাতে হবে এবং উচ্চতা ২.৫ থেকে ৩ মিটার দেখাতে হবে। শুধু চিত্রটি এঁকে রাখলেই হবে না।# ঘ নম্বর প্রশ্নের উত্তরের জন্য তোমাদের ওই অধ্যায়ের বিভিন্ন অংশ থেকে তথ্য নিয়ে প্রয়োজনমতো উপস্থাপন করে বিষয়টি বিশ্লেষণ করতে হবে। এ জন্য ভালো নম্বর পেতে হলে তোমার নিজের মতামত অবশ্যই দেবে।