প্রসঙ্গ ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। ভারতের সঙ্গে ট্রানজিট বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুৎ কেনা-বেচা ও রেল অবকাঠামোর উন্নয়ন নিয়ে চুক্তি হয়। বাংলাদেশের পণ্যের ভারতীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়েও দুই সরকারের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এই পটভূমিতে প্রতিবেশী এই বৃহৎ শক্তির প্রশ্নে আগের বারের মতো এবারও বেশির ভাগ উত্তরদাতা মনে করছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়েছে। আগের বার এই মনোভাব ছিল ৭৬ শতাংশের, এবার ৭২ শতাংশ উত্তরদাতার। ভারতকে ট্রানজিট দেওয়ার প্রশ্নে ৫৩ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন, দেশ এ থেকে লাভবান হবে। এতে দেশের ক্ষতি হবে মনে করছেন ৩৮ শতাংশ। নয় শতাংশ এ ব্যাপারে নিশ্চিত নন।