প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০০ সালে টেস্ট এবং তিন বছর পর ওয়ানডে ক্রিকেটে অভিষেক। তবে দীর্ঘ এই সময় শ্রীলঙ্কা ক্রিকেট দলে কুমার সাঙ্গাকারার ছায়ায় ঢাকা থেকেছেন। এখনো যে সাবেক অধিনায়কের ছায়া থেকে বেরিয়ে আসতে পেরেছেন তা নয়। তবে চলতি ইংল্যান্ড সফরের কার্ডিফ টেস্টে ১১২ রানের দারুণ এক ইনিংস খেলে উইকেটকিপার-ব্যাটসম্যান প্রসন্ন জয়াবর্ধনে টিম ম্যানেজমেন্টকে এই বার্তাই দিলেন, তাঁর ওপর আস্থা রাখতে পারে তারা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম এবং ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটি নিয়েই তিনি আমাদের এ সপ্তাহের তারকা।