প্রসাধনী ছাড়া নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে এক-তৃতীয়াংশের বেশি নারী মেকআপ বা মুখে প্রসাধনসামগ্রী ব্যবহার না করে বাড়ি থেকে বের হওয়ার সাহস করেন না। ব্রিটিশ গবেষকদের নতুন এক গবেষণার ফলে এ কথা বলা হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, ব্রিটেনের প্রায় ৮০ লাখ নারী প্রসাধনী ব্যবহার ছাড়া আত্মবিশ্বাস নিয়ে বাড়ি থেকে বের হতে পারেন না। এ ছাড়া প্রতি ১০ জনের মধ্যে ছয়জন প্রতিদিন প্রসাধনী ব্যবহার করেন। কী করছেন, কোথায় যাচ্ছেন, কী দেখছেন—এগুলো তাঁদের কাছে বিবেচ্য নয়। অনেক নারীর ধারণা, প্রসাধনী ছাড়া তাঁদের ভয়ংকর দেখাবে। নারীদের ১০ শতাংশ জানিয়েছেন, প্রেমিককে প্রসাধনী ছাড়া চেহারা দেখাতে তাঁরা রাজি নন। সুপারড্রাগ নামের একটি প্রতিষ্ঠান তিন হাজার ব্রিটিশ নারীর ওপর এই গবেষণা চালায়। ব্রিটেননিউজ ডট নেট