প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন রানা দাশগুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রানা দাশগুপ্তকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ আদেশ দেওয়া হয়।আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সেকশন-৭(১) অনুসারে এ নিয়োগ দেওয়া হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় তাঁকে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।