প্রস্তাবিত কর প্রত্যাহার ও কমাতে প্রধানমন্ত্রীর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১০-১১ অর্থবছরে স্টক ব্রোকারদের ওপর এক শতাংশ হারে কর বসানোর যে প্রস্তাব করা হয়েছে, তা কমিয়ে ০.৫ শতাংশ বা প্রস্তাবটির অর্ধেক করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে এ পরামর্শ দেন।প্রধানমন্ত্রী সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে আয়কর ধার্যের প্রস্তাবও প্রত্যাহার করার পরামর্শ দেন। সব রপ্তানি আয়ের ওপর এক শতাংশ হারে যে অগ্রিম আয়কর কাটার প্রস্তাব করা হয়েছে, তা অর্ধেকে বা ০.৫ শতাংশে নামিয়ে আনা, দেশীয় ভ্যাকসিন শিল্পের ওপর থেকে ভ্যাট অব্যাহতি ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিদেশ থেকে খেজুর আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক কাটার প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাহার করতে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে পরামর্শ দেন।