প্রস্তাবিত বাজেটে কৃষকেরাই উপকৃত হবেন: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বাজেটে কৃষকেরাই উপকৃত হবেন। জ্বালানি খাতে ভর্তুকি বাড়ানো হয়েছে। বিদ্যুত্ ও জ্বালানি খাতের ভর্তুকি কৃষিশিল্পে ব্যবহূত হবে এবং এর ফলাফল কৃষকেরাই পাবেন। যাঁরা বলছেন, প্রস্তাবিত বাজেটে কৃষিতে বরাদ্দ কমেছে, তাঁরা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চান। গতকাল শুক্রবার নিউইয়র্ক জেএফকে বিমানবন্দরে পৌঁছে তিনি এসব কথা বলেন।এক সপ্তাহের সফরে কৃষিমন্ত্রী শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সেখানে বাংলা সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি সবকিছুতেই নেতিবাচক অবস্থানে রয়েছে। তারা হাইকোর্টের রায় মানে না, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পরিবর্তন মানে না, প্রস্তাবিত বাজেট মানে না। ‘না’ বলার রাজনীতি বাদ দিয়ে বিএনপিকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।