প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবিতে চুয়াডাঙ্গা জেলা কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ ৩০ মার্চ জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, আবদুস সবুর, মোস্তফা কামাল, আবদুস সালাম, ইয়াছিন আলী, আবুল হাসনাত, আবদুল কাইয়ুম ও শোয়াইব আহমেদ।স্মারকলিপিতে বলা হয়, সরকার প্রণীত খসড়া জাতীয় শিক্ষানীতিতে ইসলাম শিক্ষাকে অবমূল্যায়ন করা হয়েছে। এতে ধর্মীয় জ্ঞানদান করার সুযোগ রাখা হয়নি। ইসলাম শিক্ষাকে উপহাস করা হয়েছে। এ শিক্ষানীতি বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান অর্জন করতে পারবে না।শিশু পরিবারের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা: চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ৩০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মো. মোখলেছুর রহমান।