প্রস্তুতি নিয়েই বড় পর্দায় আসতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সামান্থা। আলভি আহমেদ ও শহীদুজ্জামান সেলিমের যৌথ পরিচালনায় এ নাটকে অভিনয়করেছেন তাহসিন। কথা হলো তাঁর সঙ্গে।কী নিয়ে ব্যস্ত?অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলছে। বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনে পড়ছি। পাশাপাশি ঈদের নাটকের শুটিং করছি।‘সামান্থায়’ কাজ করার অভিজ্ঞতা কেমন?সামান্থা ৫২ পর্বের ধারাবাহিক। ৩৫ পর্বের শুটিং শেষ হয়েছে। কেন্দ্রীয় চরিত্রটি যেহেতু আমি, তাই প্রথম ১৩ পর্বের শুটিং করতে তো ভয়ই লেগেছে। পরিচালক প্রতিটি বিষয় শিখিয়ে দিয়েছেন—কোন সংলাপ কীভাবে বলতে হবে, কখন কী করতে হবে। এটি একটি উপন্যাসভিত্তিক নাটক। পাঠকেরা যখন উপন্যাসটি পড়েছেন, তাঁদের কল্পনায় একটা ছবি ভেসে উঠেছে। বাস্তবে সেটিকে তুলে ধরা বেশ কঠিন। আমি সেই চেষ্টাটা করেছি।অভিজ্ঞতার ঝুলি থেকে মজার কিছু বলবেন কি?সামান্থার প্রথম ১৩ পর্বের শুটিং শেষ। ভাবলাম, যাক ভালোভাবে কাজটা শেষ হলো। কিন্তু বিধিবাম। যান্ত্রিক সমস্যার কারণে আবার ডাবিং করতে হবে শুনে ভয় পেলাম। সামান্থার সংলাপ সবচেয়ে বেশি। কী আর করা। আবার প্রতিটি সংলাপ বলতে হয়েছে। পরে খুব মজা পেয়েছি।এ মুহূর্তে কোন কোন নাটক প্রচারিত হচ্ছে?এনটিভিতে আকাশের নিচে মানুষ, টার্মিনাল, এটিএন বাংলায় মতিঝিল কমার্শিয়াল এরিয়া এবং চ্যানেল আইতে আরও দুটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। ঈদের জন্য কী কী কাজ করলেন?অনেক নাটকে কাজ করেছি। এখনো শুটিং চলছে। আলভী আহমেদ, চয়নিকা চৌধুরীর নাটক ও সালাহউদ্দিন লাভলুর ভালোবাসার গল্প নামে একটি নাটকে অভিনয় করেছি। গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে কাজ করার কথা হয়েছে। এ ছাড়া আরও দুটি ধারাবাহিকে কাজ করব। তবে এখন আগের মতো হুটহাট করে কাজ করতে চাই না। সামান্থা করার পর মনে হয়েছে, একটু ভেবেচিন্তে বেছে বেছে কাজ করা ভালো। ভবিষ্যতেও সেটি ধরে রাখতে চাই। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে?অবশ্যই আছে। নিজেকে এখনো চলচ্চিত্রের জন্য উপযোগী মনে করছি না। একদম পুরোদস্তুর প্রস্তুতি নিয়েই বড় পর্দায় আসতে চাই।