প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁটাবন মোড়ে আজ বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় রুজেল আহমেদ ওরফে পলাশ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে চড়ে দুই বন্ধুসহ রুজেল বাসায় ফিরছিলেন। কাঁটাবন মোড়ে পৌঁছানোর পর দ্রুতগতির একটি প্রাইভেট কার পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রুজেল ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় তাঁর দুই বন্ধু তাঁকে রেখেই পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় রুজেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর প্রাইভেট কার নিয়ে চালক পালিয়ে গেছেন।রুজেল পুরান ঢাকার ১৩ হোসনি দালান রোডে থাকতেন। তাঁর বাবা মফিজুল ইসলাম ভাঙ্গারির ব্যবসায়ী।