প্রাক-প্রাথমিকের জন্য ৩৭ হাজার ৬৭২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেছেন, প্রাক-প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য শিগগিরই ৩৭ হাজার ৬৭২ জন শিক্ষক (প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন) নিয়োগ দেওয়া হবে।আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আয়োজিত প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষাক্রম নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।আফছারুল আমীন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আড়াই বছরের মধ্যে নতুন শিক্ষানীতির আলোকে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করার লক্ষ্যে শিক্ষাক্রমের খসড়া চূড়ান্ত করেছে।উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক পর্যায়ের আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি হিসেবে পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষার সুপারিশ করা হয়।এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ।