প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন তৈরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সরকার প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন তৈরি করছে। এ ছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে ঢাকার এমন ভবনগুলো ভেঙে ফেলার ব্যবস্থা হাতে নিয়েছে। বিল্ডিং কোড অনুসারে ভবন নির্মাণ এবং তা তদারক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি হোটেলের বল রুমে ‘ভূমিকম্প পরবর্তী দুর্যোগে সাড়া দেওয়া’বিষয়ক প্রথম আঞ্চলিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিভিশন ও বাংলাদেশে মার্কিন দূতাবাস যৌথভাবে সেমিনারটির আয়োজন করেছে। সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, যুক্তরাষ্ট্র সরকার সব সময় দুর্যোগপ্রবণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের পাশে দাঁড়ায়। দুর্যোগ মোকাবিলার জন্য বাংলাদেশে ইউএসএআইডি ও অফিস অব ডিফেন্স কো-অপারেশন যৌথভাবে কাজ করে যাচ্ছে। তিনি দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, এ ব্যাপারে পরিকল্পনার কোনো বিকল্প নেই। সামরিক ও বেসরকারি অংশীদারির ভিত্তিতে এ পরিকল্পনা করতে হবে।