প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে পিছিয়ে পড়েছে সুন্দরবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের অবস্থান দ্রুত নিচে নেমে যাচ্ছে। গত ডিসেম্বরে যেখানে সুন্দরবনের অবস্থান ছিল দ্বিতীয়, গত চার সপ্তাহে তা অষ্টম স্থানে নেমে গেছে। এ পরিস্থিতিতে সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচন করতে হলে বিনা খরচায় টেলিফোনে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সুন্দরবন বাঁচাও কর্মসূচি (সুবাক)।আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুবাক থেকে আরও বলা হয়, দেশের দুই থেকে তিন শতাংশ মানুষ ইন্টারনেট সুবিধার পায়। কিন্তু দেশের বেশির ভাগ মানুষই মুঠোফোন ও টিঅ্যান্ডটি ফোনের আওতার মধ্যে আছে। ফলে সরকারের পক্ষ থেকে বেসরকারি মুঠোফোন সেবাদানকারী কোম্পানিগুলোকে বিনা খরচে সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ করতে পারে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সুন্দরবন-সমর্থক জাতীয় সমন্বয় কমিটির সভাপতি লিয়াকত আলী। সুবাক আহ্বায়ক মেজর (অব.) জিয়াউদ্দিন। মুল বক্তব্যে বলা হয়, আগামী ১০ নভেম্বর পর্যন্ত সুন্দরবনকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ১১ নভেম্বর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত হওয়া সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে বিজয়ী করতে প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশপ্রেমী বিদেশিদের ভোট দেওয়ার ক্ষেত্রে যুক্ত করতে হবে।