প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে অব্যাহতি, নতুন দায়িত্বে সুনীল কান্তি গায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনীল কান্তি গায়েনকে প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।ঢাকা চিড়িয়াখানার জন্য জিরাফ কেনায় অনিয়মসহ কয়েকটি অভিযোগে হাবিবুর রহমানকে আজই অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে আজ তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়। পরে মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ শাখা থেকে আরেক আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুনীল কান্তি গায়েন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।সুনীল কান্তি গায়েন আজ প্রথম আলোকে জানান, মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পর তিনি বিকেলে অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেন। পরে বিদায়ী মহাপরিচালক তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।মন্ত্রণালয়ে সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের বিরুদ্ধে চিড়িয়াখানার জন্য জিরাফ কেনায় অনিয়মসহ কয়েকটি অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে সেগুলোর সত্যতাও পাওয়া গেছে। এ ছাড়া মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পুরো ঘটনা তদন্তে শিগগিরই একটি কমিটি করবে। ওই তদন্তের স্বার্থেই তাঁকে মহাপরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়।