প্রাণে প্রাণ মিল করে দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৯ অক্টোবর উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্থানীয় শাখার সম্মেলন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করা হয়েছে। ‘প্রাণে প্রাণ মিল করে দাও’ স্ল্লোগান নিয়ে স্থানীয় চা-শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের মিলনায়তনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মকবুল হোসেন এবং শ্রীমঙ্গল শাখার সভাপতি এম এ রহিম। পতাকা উত্তোলনের পর সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন মকবুল হোসেন। এম এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন দীপেন্দ্র ভট্টাচার্য, মোশাহেদ আলা ও কমলকলি চৌধুরী।এরপর উদীচী কর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পৌর এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দীপেন্দ্র ভট্টাচার্য। সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন কমলকলি চৌধুরী। প্রতিবেদনের ওপর সংগঠনের কর্মীরা আলোচনা করেন।সম্মেলনে এম এ রহিমকে সভাপতি ও কমলকলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।সন্ধ্যায় অনুষ্ঠিত সংগীত ও নৃত্যানুষ্ঠান উপভোগ করেন মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতা। সংগীতে অংশ নেন কুমার শ্যাম, মঞ্জুশ্রী গোস্বামী, পিয়াল দাশ, মৌমিতা অধিকারী, মৌমিতা দেব, সুদীপ্তা চক্রবর্তী, মূর্ছনা ধর, কেয়া পাল, অনিন্দ্রিতা দাশগুপ্তা, দিবা দেব, লোপা দাশ, তিষা বালা, শর্মি পুরকায়স্থ, বিশ্বজিৎ সরকার, দিগ্বিজয় রায়, সন্তোষ আদিত্য, সুস্ময় কুমার দাশ, স্বপ্নীল ভৌমিক ও পার্থ দাশ। নৃত্যে সাজু দেব, অনিন্দ্রিতা দাশগুপ্তা, প্রজ্ঞা পারমিতা দাশগুপ্তা, নীলিমা দেব, প্রাণেশ দেবনাথ ও সুমন দাশ। ধারা বর্ণনায় ছিলেন অয়ন চৌধুরী।