প্রাণের স্পন্দন থাকা পর্যন্ত উদ্ধার চালানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে প্রাণের স্পন্দন থাকা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সর্বস্তরের ছাত্র-শিক্ষক-শ্রমিক পেশাজীবী জনতা ও গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরামের নেতারা আজ রোববার সকালে রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান।সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ চার দফা দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে রানা প্লাজার মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সব ‘খুনি’ মালিককে অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহত শ্রমিক পরিবারপ্রতি ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের সুচিকিত্সা ও পুনর্বাসনের জন্য ৩০ লাখ টাকা করে প্রদান।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মনজুরুল হক, ছাত্র ফেডারেশনের সভাপতি সামিউল আলম, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ, কাজী রোকসানা পারভীন, জামাল হোসেন প্রমুখ।এ ছাড়া রানা প্লাজা ধসে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিজিএমইএ ভবনের সামনে পৃথক প্রতিবাদী মানববন্ধন করেছে বাংলাদেশ যুব মৈত্রী। সংগঠনটির সভাপতি মোস্তফা আলমগীর রতন এতে সভাপতিত্ব করেন।