প্রাথমিক ও এবতেদায়ি সমাপনী পরীক্ষা ২১ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও সমমানের এবতেদায়ি সমাপনী পরীক্ষা আগামী ২১ নভেম্বর শুরু হবে। শেষ হবে ২৯ নভেম্বর।আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।এ ছাড়া এবার প্রাথমিক ও এবতেদায়ি সমাপনী পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। আগে এ বাড়তি সময় ছিল ১৫ মিনিট।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীনের সভাপতিত্বে আজকের সভা অনুষ্ঠিত হয়।