প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ের ওয়েবসাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এর ফলে শিক্ষার্থীরা সহজেই পাঠ্যবই পাবে। প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে আজ সোমবার এই ওয়েবসাইট উদ্বোধন করেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতিহার অনুযায়ী বাংলাদেশকে ডিজিটাল দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, স্কুলশিক্ষার্থীদের জন্য নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি আরও একটি মাইলফলক। তিনি আরও বলেন, দেশ-বিদেশের শিক্ষার্থী, যারা জাতীয় পাঠ্যক্রমে পড়াশোনা করছে, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট থেকে খুব সহজেই তাদের প্রয়োজনীয় পাঠ্যবই পেয়ে যাবে। এ ছাড়া প্রতিবছর পাঠ্যবইয়ের স্বল্পতা এবং বই বিতরণের অব্যবস্থাপনার সমাধানও করবে এই ওয়েবসাইট।ওয়েবসাইটটি উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।