প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই এখন অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব পাঠ্যবই এখন থেকে অনলাইনে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার এই দুটি স্তরের পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ ই-বুকের উদ্বোধন করেছেন। দুই স্তরের পাঠ্যবই এখন থেকে দেখা যাবে http://www.ebook.gov.bd ঠিকানায়। সব শিক্ষার্থী, শিক্ষক, পিতা-মাতা, অভিভাবক ও গবেষকেরা এই ওয়েবসাইটে ঢুকে বিনা মূল্যে বইগুলো দেখতে পারবেন। জনসংখ্যার ব্যাপক বৃদ্ধির কারণে অনেক সময় শিক্ষার্থীরা পাঠ্যবই যথাসময় হাতে পায় না। ই-বুকের সুবিধার কারণে অনেকে উপকৃত হবে এবং মুদ্রিত বইয়ের ওপর অনেকের নির্ভরতা কমে যাবে।তথ্য প্রাপ্তির অধিকার প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় কারিকুলাম ও টেক্সট বুক বোর্ড সম্মিলিতভাবে ইউএনডিপির সঙ্গে এই অনলাইন সংস্করণ ই-বুকের কাজ করেছে। ই-বুকে প্রাইমারি স্তরে ৩৩টি বই এবং মাধ্যমিক স্তরে ৭৩টি বই ছাড়া হয়েছে। ইউএনবি।