প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় ৪২ হাজার ৬১১ জন নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। এতে ৪২ হাজার ৬১১ জন নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী প্রত্যেক উপজেলায় শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ কথা জানা গেছে।উল্লেখ্য, ২০১০ সালের ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।বেসরকারি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল দেখতে (এখানে) ক্লিক করুন