প্রাথমিক বিদ্যালয়ে ৬০ শতাংশ নারীশিক্ষক নিয়োগ হচ্ছে: সংসদে মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, বিদ্যমান নীতিমালা অনুসারে চলতি বছরের ১ জুন থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৬০ শতাংশ নারীশিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় সাংসদ মমতাজ বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।আফছারুল আমীন জানান, প্রাথমিক শিক্ষা বিভাগের জরিপ অনুসারে গত বছর ৯৩ দশমিক ৯৯ শতাংশ শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছে। সরকারদলীয় সাংসদ এ বি এম আনোয়ারুল হকের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে নৈশপ্রহরীর পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন। আনুষ্ঠানিকতা শেষ হলেই প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে।