প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। এর আগে এই পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছে সাক্ষাত্কারপত্র পৌঁছানো নিয়ে যাতে কোনো জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন প্রথম আলোকে এ কথা জানান।প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ে এবার মোট ৩১ হাজার ২০০ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হবেন এক লাখ ৩৩ হাজার প্রার্থী।