প্রাথমিক বৃত্তি পেল ৫০ হাজার ছাত্রছাত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়। বিকেল চারটার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়েছে। www.dpe.gov.bd ওয়েবসাইট থেকে এই ফল জানা যাবে। মেধা ও কোটার ভিত্তিতে দেশের ৫০ হাজার শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।উল্লেখ্য, এ বছর আলাদা করে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। প্রথমবারের মতো দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ভিত্তিতেই বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে।