প্রাথমিক বৃত্তি পেল ৫৪ হাজার ৯১৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হয়েছে। এতে মোট ৫৪ হাজার ৯১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা কোটায় ২১ হাজার ৯৯৮ জন, সাধারণ কোটায় ৩১ হাজার ৭০৮ জন এবং সম্পূরক (এক এলাকায় বরাদ্দ না পেলে পার্শ্ববর্তী এলাকায় তা বণ্টন করা হয়) বৃত্তি পেয়েছে এক হাজার ২১২ জন। আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন। www.dpe.gov.bd ও dpe.teletalk.com.bd—এই দুই ওয়েবসাইটে ফল দেখা যাবে।