প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দুই ধরনের বৃত্তি প্রদান করা হয়।১. ট্যালেন্টপুল বৃত্তি। ২. সাধারণ বৃত্তি।# দুই ধরনের বৃত্তিরই ৫০ শতাংশ ছাত্রদের জন্য ও ৫০ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হয়।ট্যালেন্টপুল বৃত্তি প্রতি থানা বা উপজেলায় সর্বোচ্চ নম্বরধারী ছাত্র ও ছাত্রীদের মেধাক্রম অনুসারে পূর্বনির্ধারিত সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তি প্রদান করা হয়। তবে কোনো থানা বা উপজেলায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে তা একই জেলার মেধাক্রম অনুসারে পরবর্তী যোগ্য প্রার্থী দ্বারা পূরণ করা হয়।সাধারণ বৃত্তি সাধারণ বৃত্তি প্রদানের ইউনিট হলো থানা বা উপজেলাগুলোর ইউনিয়ন ও পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড, অর্থাৎ পৌর ওয়ার্ড বা ইউনিয়নভিত্তিক সাধারণ বৃত্তি দেওয়া হয়ে থাকে। তবে কোনো ইউনিয়ন বা পৌর ওয়ার্ডে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সে ক্ষেত্রে থানা বা উপজেলার যোগ্য প্রার্থী, অর্থাৎ অপেক্ষাকৃত বেশি নম্বরপ্রাপ্ত প্রার্থী দ্বারা পূরণ করা হয়। এ ছাড়া একাধিক প্রার্থীর প্রাপ্ত সর্বমোট নম্বর একই হলে যথাক্রমে বাংলা, গণিত ও ইংরেজিতে বেশি নম্বর প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়।