প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও ২০১১ সালের মধ্যে শতভাগ ভর্তিকে সামনে রেখে ৩১ জুলাই বেড়া উপজেলার হাটুরিয়া-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনভর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক বাবলু কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মির্জা শহীদুল ইসলাম, শেখ রায়হান উদ্দিন, দিলরুবা বেগম, মোস্তাফিজুর রহমান, ফজলুল হক প্রমুখ। আলোচনা সভার একপর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা দেশাত্মবোধক, শিক্ষামূলক, রবীন্দ্রসংগীত, নজরুলগীতিসহ বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন।