প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেমিনার ও শিক্ষক সমাবেশ
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আয়োজনে ১২ জানুয়ারি ‘প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকৌশলী কে এম ফারুক হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মধুসূদন মণ্ডল, খান আলমগীর, শেখ ফারুখ হোসেন, আবদুল মজিদ, আবদুস ছাত্তার, রেজাউল ইসলাম ও আছপিয়ারা খাতুন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০০৯-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান। কলারোয়ায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আসাদুজ্জামান কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ, সিনিয়র মত্স্য কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ।