প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আজ বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার প্রাথমিক স্তর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। বেলা একটায় এ পরীক্ষা শেষ হবে। এ দুই পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় দেড় লাখ। গতবার দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৮৮ হাজার ৩২৯ জন। এবার থেকে এ পরীক্ষার ফল গ্রেড পদ্ধতিতে প্রকাশ করা হচ্ছে।প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার রাজধানীর ভিকারুননিসা স্কুল ও কলেজ কেন্দ্রটি পরিদর্শন করেন। এ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকের বৃত্তি দেওয়া হবে।