প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৬ নভেম্বর। আর শেষ হবে ২৩ নভেম্বর।এই পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীরা বাড়তি ১৫ মিনিট সময় পাবে। আগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায়ও প্রতিবন্ধীদের এই সুযোগ দেওয়া হয়েছিল।আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার লক্ষ্যে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সমাপনী পরীক্ষায় কোনো রেফার্ড পদ্ধতি না রাখারও সিদ্ধান্ত হয়।প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।এমএলএসএস পদে মৌখিক পরীক্ষা স্থগিত: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন কাল বুধবার ও পরশু বৃহস্পতিবারের এমএলএসএস পদে মৌখিক পরীক্ষা স্থগিত করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এখন এই পরীক্ষা হবে ২৮ ও ৩১ জুলাই। অধিদপ্তরের এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।