প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শুরু হয়ে ২৯ নভেম্বর শেষ হবে। পরীক্ষার ফলাফল এ বছরের ২৬ ডিসেম্বর প্রকাশিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার সমাপনী পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন এবং বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহের হোসেন।