প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকালে হরতাল না ডাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় হরতাল না ডাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ আহ্বান জানান। সারা দেশে দ্বিতীয়বারের মতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত পরীক্ষা চলবে। এবার সাধারণ ও এবতেদায়ি মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৮৮ হাজার ১৪৮ জন।শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৮৭৮ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছয় হাজার। এর মধ্যে দেশের বাইরে সাতটি কেন্দ্র রয়েছে। দুর্গম কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ১৬৬টি।সম্মেলনে মন্ত্রী জানান, পরীক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা হারে ফি আদায় করা হয়েছে। সাধারণ পরীক্ষার্থীর জন্য ব্যয় ধরা হয়েছে জনপ্রতি ১৫১ টাকা এবং এবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য জনপ্রতি ১৪৫ টাকা।