প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ২৬ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম শ্রেণী স্তরের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ২৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। প্রথমবারের মতো গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে।আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামলকান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ২৬ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে।গত মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দুই পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৩ লাখ ১৬ হাজার ৬৮৫ আর ইবতেদায়িতে তিনি লাখ ২১ হাজারের মতো শিক্ষার্থী অংশ নেয়।