২য় স্থান অধিকারীসর্বমোট প্রাপ্ত নম্বর-৫৯৬প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০আমি পরীক্ষার আগের রাতে অনেক রাত পর্যন্ত পড়িনি। নতুন কোনো পড়াও পড়িনি। তোমরাও নতুন কিছু পড়বে না। আগে যা পড়েছ, তা-ই ভালো করে রিভিশন দেবে। মনে রেখো, রিভিশনের ওপরই নির্ভর করবে তোমার পরীক্ষা কেমন হবে। আমি নোট বই বা গাইড বইয়ের চেয়ে বোর্ডের পাঠ্যবইকে গুরুত্ব দিয়েছি। পরীক্ষার হলে গিয়ে মাথা ঠান্ডা রেখে বুঝে-শুনে উত্তর লিখতে হবে।গণিত পরীক্ষার সময় অযথা তাড়াতাড়ি করা উচিত নয়। কারণ, গণিতে সবগুলো উত্তর লিখে যথেষ্ট সময় হাতে পাওয়া যায়। তাড়াহুড়ো করতে গেলে হঠাৎ করে একটা ভুল হয়ে যেতে পারে। এতে অনেক নম্বর হাতছাড়া হয়ে যাবে। তখন ভালো ফল পাওয়া সম্ভব না-ও হতে পারে।সহজ বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর লিখেছি। তোমরাও তা-ই করবে। বাংলায় যেহেতু অনেক বেশি লিখতে হয়, তাই প্রশ্নের উত্তর বুঝে সময় ভাগ করে নেবে।কোনো প্রশ্নের উত্তর অসম্পূর্ণ রাখবে না। উত্তর অসম্পূর্ণ রাখলে নম্বর কমে যেতে পারে। উত্তর শেষ করার পর অবশ্যই খাতা রিভিশন দেবে। এতে ভুল থাকলে তা ধরা পড়বে এবং ভুল থাকলে তা সংশোধন করে নিতে পারবে।