প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার শূন্য তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশায় গত বছরের অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার শূন্য ও পরীক্ষায় অংশগ্রহণ করেনি এসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ উপজেলায় ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল দুই হাজার ২৭৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল এক হাজার ৯৯৯ জন। কৃতকার্য হয় এক হাজার ৫২৪ জন ও অকৃতকার্য হয় ৪৭৫ জন। পাসের হার শূন্য এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩টি। দুটি বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শোকজ, বেতন-ভাতাদি স্থগিতসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ উপজেলায় গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার শূন্য এমন সব রেজিস্টার্ড, কমিউনিটি শিক্ষকদের বেতন-ভাতাদি উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্থগিত করা হয়েছে। এ ছাড়া এর আওতায় আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।