প্রাথমিক শিক্ষার জন্য আলাদা বোর্ড গঠন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষার জন্য শিগগিরই আলাদা বোর্ড বা সংস্থা গঠন করা হবে। এরই মধ্যে এর প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিমন্ত্রী গাজীপুর সদর উপজেলার মেঘডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রে চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে নিজ নিজ উপজেলার শিক্ষক দিয়েই উত্তরপত্র মূল্যায়ন করা হতো। কিন্তু এবার তা মূল্যায়ন করবেন ভিন্ন উপজেলার শিক্ষকেরা। এ ছাড়া পরীক্ষা শেষ হওয়ার ২৫ দিনের মধ্যে (প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা) ফলাফল দেওয়া হবে।প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার আবদুল মালেক সরকার প্রমুখ।