প্রাথমিক শেয়ারের টাকা চেকসহ অনলাইনে দেওয়া যাবে: এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানিয়েছে, প্রাথমিক শেয়ারের টাকা এখন থেকে চেকসহ অনলাইন পদ্ধতিতে দেওয়া যাবে । প্রাথমিক শেয়ারের টাকা দ্রুত পাওয়া নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া। আজ বিকেলে এসইসিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এসইসি চেকের মাধ্যমে প্রাথমিক শেয়ারের টাকা গ্রহণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত সব ব্যাংক অনলাইনই হয়নি। এ কারণেই দুটো পদ্ধতিই থাকবে। এ ছাড়া কোনো প্রতিষ্ঠানের নগদ লভ্যাংশের অর্থ বিনিয়োগকারী তাঁর অ্যাকাউন্টে পেতে চান, নাকি চেকের মাধ্যমে পেতে চান, তাও বিনিয়োগকারীদের জিজ্ঞাসা করে নিশ্চিত করতে হবে বলে এসইসি জানিয়েছে।এদিকে গতকালের ধারাবাহিকতায় আজও পুঁজিবাজার ছিল সূচকসহ লেনদেনে চাঙা। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৯১ কোটি টাকার। সাধারণ সূচক ৩৩ পয়েন্ট থেকে বেড়ে ৪৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৫৬টির। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে ছিল গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, যমুনা অয়েল ও শাইন পুকুর সিরামিকস।এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তারা পুঁজিবাজারে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম চালানোর জন্য শিগগিরই আলাদা সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে। এ ছাড়া রেকর্ড ডেটের কারণে কর্ণফুলী ইন্সুরেন্সের প্রতিষ্ঠানটির লেনদেন আগামীকাল বন্ধ থাকবে।