প্রাথমিকে দেশসেরা মনিপুর স্কুল
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার দেশের সেরা ২০টি বিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়। এবার সেরা ২০টি বিদ্যালয়ের মধ্যে ১৪টিই ঢাকার। প্রকাশিত ফলাফল অনুযায়ী, মনিপুর থেকে এবার দুই হাজার ৮৫ জন পরীক্ষা দিয়েছে। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৬৩ জন। ঢাকায় দ্বিতীয় স্থানে আছে ন্যাশনাল আইডিয়াল। এই স্কুলের এক হাজার ৬৮ জনের মধ্যে ৮৮০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। তৃতীয় স্থানে আছে ভিকারুননিসা নূন স্কুল। এখানকার ৮৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। দেশসেরা ২০টি স্কুলের মধ্যে চট্টগ্রামের তিনটি এবং কুমিল্লা, রংপুর ও খুলনার একটি স্কুল রয়েছে। বাকি ১৪টি স্কুলই ঢাকার। চট্টগ্রামে সেরা স্কুল হয়েছে কুমিল্লা মডার্ন স্কুল। বরিশালে শীর্ষে বরিশাল বালিকা, সিলেটে সেরা ব্লু বার্ড, রংপুরে ক্যান্টনমেন্ট পাবলিক, রাজশাহীতে বগুড়া জিলা স্কুল এবং খুলনায় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে।