প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৫৪,৬৭৩ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বৃত্তির ফল আজ মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২১ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। সাধারণ গ্রেডে পেয়েছে ৩২ হাজার ৬৮০ জন শিক্ষার্থী।আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। এ সময় প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১০-এর ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হয়েছে। ২৮ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ হয়।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd-তে ফলাফল পাওয়া যাচ্ছে।