প্রাথমিকের প্রশ্ন ফাঁস: সাতক্ষারীয় আটক ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে আজ শুক্রবার সাতক্ষারীয় ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১০ ‎জন নারী ও চারজন পুরুষ। একই সঙ্গে একজনের হয়ে আরেকজন পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের শহীদ রীমু সরণির আইনজীবী আলাউদ্দিনের বাড়ি থেকে তাদের সকাল নয়টার দিকে আটক করা হয়। এ সময় তারা বাড়ির ভেতর একটি প্রশ্ন দিয়ে খাতায় লেখালেখি করছিল।এর আগে পুলিশ ওই বাড়িতে অভিযান চালাতে গেলে ওই আইনজীবীর স্ত্রী ও সাতক্ষীরা শহরের কামাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বাধা দেন। তিনি জানান, এই বাড়িতে কোনো বহিরাগত নেই। আলাউদ্দিন জানান, এই ১৪ জন তাঁর বাড়ির ভাড়াটিয়া ইকবাল হোসেনের ছাত্রছাত্রী। তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রণব কুমার রায়।